দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ২৯ টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৪৫ জন, ওয়ারী বিভাগ ৬৯ জন, মতিঝিল বিভাগ ৬১ জন, তেজগাঁও বিভাগ ১০৫ জন, মিরপুর বিভাগ ১০৬ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৩৫ জন, গোয়েন্দা বিভাগ ২ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে ৪ কেজি গাঁজা, ৪৫৩৩ পিস ইয়াবা, ৭৫ বোতল ফেন্সিডিল, ১১টি মোবাইল ফোন ও ১ জন ভিকটিম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।
কে